ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার

২০২৬ অক্টোবর ০২ ১৮:২৪:২৬
সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে ৩৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে এই মদ উদ্ধার করেছে পাথরের চর বিওপির সদস্যরা।

আজ শুক্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। মদ উদ্ধারের ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবির পাথরের চর বিওপির সদস্যরা। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মদের আনুমানিক দাম ২ লাখ ৭৯ হাজার টাকা।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

(আরআর/এসপি/অক্টোবর ০২, ২০২৬)