প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
২০২৬ অক্টোবর ০২ ১৮:৩৬:১৯
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলার পাগলা- দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবর রহমানের ও বৃহষ্পতিবার রাতে চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে গলায় রশিতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রহিমা আক্তার আশার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার এই দুজনের মরদেহ ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এই দুইজনের মরদেহের ময়না তদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
জেলার ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমান (৮০) পাগলা-দেয়াপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে ও রহিমা আক্তার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের কাশেম তালুকদারের স্ত্রী (২৫)।
রহিমার ফুফাতো ভাই আলমগীর মুসাইদ দাবি করেন, ২০২২ সালে পারিবারিকভাবে তার বোনের সাথে কাশেমের বিয়ে হয়। গতকাল খবর পেয়ে সেখানে যেয়ে দেখি যেভাবে আমার বোনকে রশিতে ছোলানো রয়েছে, তাতে আতœহত্যা বলে মনে হয়নি। মনে হয়েছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সংসারের ছোট ছোট বিষয় নিয়ে বোনের সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ হয়ে আসছিল শাশুড়ির। শাশুড়ি তার বোনকে হত্যা করেছে বলে দাবি রহিমার স্বজনের। এদিকে বাড়ীতে কেউ না থাকা অবস্থায় ঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বাগেরহাটের পৃথক দুটি উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মৃত্যু নিয়ে প্রশ্ন থাকায় দুজনের মরদেহ ময়না তদন্ত বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এদের মরদেহ ময়না তদন্ত রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(এস/এসপি/অক্টোবর ০২, ২০২৬)
