ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

২০২৬ অক্টোবর ০৩ ১৪:০২:০৩
সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে

স্টাফ রিপোর্টার : ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের সত্য তথ্য জানানো উচিত। অতীতের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিলে গুরুতর পরিণতি হতে পারে।

দূতাবাস সতর্ক করে বলেছে, সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০২৬)