ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন 

২০২৬ অক্টোবর ০৪ ০১:১৪:৩৩
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন 

একে আজাদ, রাজবাড়ী :রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুড়ে গেছে কার্যালয়ের দেওয়ালে থাকা ব্যানার ও লাইট।সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে লোহার গেট।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।যদিও প্রতিদিনের মতো দলীয় কার্যালয়ের কেয়ারটেকার সব রুম ও গেটে তালা লাগিয়ে গিয়েছিলেন।

কেয়ারটেকার আতর আলী বলেন, রাতে ১ টার দিকে সব রুম ও গেটের তালা চেক করে বাড়ি গিয়েছিলাম। তখন এখানে কেউ ছিলো না।সকাল ৮ টায় খবর পাই দলীয় কার্যালয়ে কে বা কাহারা রাতে আগুন দিয়েছে। আমি তখনই এসে বিষয়টি নেতাদের জানাই।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, পরিকল্পিত ভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এই কাজ করছে। একাধিক মামলা থাকা ফ্যাসিস্টরা এখনো রাজবাড়ীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছে। পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক না কেন দ্রুত আইনের আওতায় আনা হবে।

(একে/এএস/অক্টোবর ০৪, ২০২৬)