ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » কৃষি » বিস্তারিত

"রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ" শীর্ষক কৃষক মাঠ দিবস

২০২৬ অক্টোবর ০৫ ১৫:২৭:১৭

একে আজাদ, রাজবাড়ী : কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও শ্রমসংকট দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে "রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ" শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে বক্তারা জানান, সনাতন পদ্ধতিতে হাত দিয়ে ধান রোপণ করতে প্রচুর শ্রমিক ও সময় লাগে, যা চাষিদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অন্যদিকে, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করলে শ্রমিক ও রোপণ খরচ প্রায় ৪০-৫০% পর্যন্ত কমে যায়।নির্দিষ্ট গভীরতায় ও সমান দূরত্বে চারা রোপণ করা যায়, ফলে আলো-বাতাস পেয়ে ফলন বৃদ্ধি পায়।সারিবদ্ধভাবে রোপণের কারণে নিড়ানি ও সার/কীটনাশক প্রয়োগ করা সহজ হয়।

প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা ট্রে-তে চারা তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের সহজ কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

অন্যদিকে সিমিট-এর প্রতিনিধিরা জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবেলা ও তরুণদের কৃষিতে আগ্রহী করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রসারে তারা বিভিন্ন অঞ্চলে এই ধরণের প্রদর্শনী ও প্রশিক্ষণ অব্যাহত রাখবে।

এসময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রজেক্ট,কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি)।

(একে/এএস/অক্টোবর ০৫, ২০২৬)