ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

২০২৬ অক্টোবর ০৫ ১৮:০২:৫৮
সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটা র‍্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাঃ তাশেম উদ্দিন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ বাবু কৃষ্ণ চন্দ্র বর্মণ, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা একাডেমি সুপারভাইজার ইরা গোস্বামী সহ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

এসময় বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। প্রতিটি শিক্ষার্থী যাতে মনোযোগ দিয়ে লেখাপড়া করে এবং নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সে বিষয়ে শিক্ষকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

(এএন/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)