ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

২০২৬ অক্টোবর ০৫ ১৮:২৭:২৩
গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ দিবসটি পালন করে।

সর্বজনীন বাসস্থান-টেকসই নগরায়ণ" এ প্রতিপাদ্যে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেণী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। গোপালগঞ্জে বসতি স্থাপানে কোন আইন মানা হয় না। তাই পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)