ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার

২০২৬ অক্টোবর ০৫ ১৮:২৯:৪৩
দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার

স্টাফ রিপোর্টার : এই দুর্গাপূজায় ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য দারুণ সব অফার নিয়ে এসেছে ব্র্যাক ব্যাংক। দেশজুড়ে ৪০০টিরও বেশি পার্টনার আউটলেটে শপিং, লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং, জুয়েলারি, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং অনলাইন কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। এর পাশাপাশি থাকছে ক্যাশব্যাক, রিওয়ার্ড পয়েন্ট, ০% ইএমআই সুবিধা এবং বাই ওয়ান গেট থ্রি ফ্রি-সহ আরও অনেক সুযোগ-সুবিধা!

শপিং, লাইফস্টাইল ও ফ্যাশন

ব্র্যাক ব্যাংক কার্ডহোল্ডাররা ৯০টিরও বেশি পার্টনার আউটলেটে পোশাক, জুতো, অ্যাকসেসরিজ, বিউটি ও সেলুন সেবায় ৩০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে অ্যাস্টোরিয়ন, সারা লাইফস্টাইল, বিগ বস, বিশ্বরঙ, কে ক্র্যাফট, লেন্ড, কেনশো, পারফিউম সেন্টার, প্রেম’স কালেকশনস, স্পার্ক গিয়ার, ওম্যান’স ওয়ার্ল্ড, জে.কে ফরেন ব্র্যান্ডস, ওয়াচেস ওয়ার্ল্ড এবং আরও অনেকে।

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সে ০% ইএমআই সুবিধা

ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ডহোল্ডাররা ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, অটোমোবাইল এবং অন্যান্য ক্যাটাগরির ৩০টিরও বেশি পার্টনার মার্চেন্টে ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

মার্চেন্টদের মধ্যে রয়েছে সিঙ্গার বাংলাদেশ, এসিআই মোটরস, বেস্ট বাই, বাটারফ্লাই মার্কেটিং, ব্রাদার্স ফার্নিচার, দারাজ, গ্যাজেট অ্যান্ড গিয়ার, হায়ার বাংলাদেশ, হাতিল ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, অপো, পিকাবু, র‍্যাংগস ইলেকট্রনিক্স, রানার, রায়ান্স কম্পিউটার্স, সনি স্মার্ট, স্টার টেক, টাইম জোন, ট্রান্সকম ডিজিটাল, ভিভো এবং ওয়ালটনসহ আরও অনেকে।

ভ্রমণ ও হোটেল স্টে

উৎসবের ছুটিতে ঘোরার জন্য ব্র্যাক ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ডহোল্ডাররা নির্বাচিত রিসোর্ট এবং হোটেলগুলোতে ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে হোটেল ক্রিস্টাল রোজ সিলেট, শায়ান রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওশেন প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, মোমো ইন, হোটেল দ্য কক্স টুডে, হোটেল লা ভিলা এবং সি কক্স রিসোর্ট।

এছাড়াও কার্ডহোল্ডাররা এয়ার অ্যাস্ট্রা এবং ইউএস-বাংলা এয়ারলাইনসে অভ্যন্তরীণ ফ্লাইটের বেস প্রাইসে ১০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

ডাইনিং

ব্যাংকটির কার্ডহোল্ডাররা প্রায় ৬০টি রেস্টুরেন্টের বুফে এবং আ লা কার্ট মেন্যুতে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে থাই এক্সপ্রেস, পিৎজা ডাইন, বাও, স্যাফরন ডাইন, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, সিয়েলো রুফটপ, স্যাফরন জলসিঁড়ি, ফিশ এন গ্রিল, হালদা ভ্যালি টি লাউঞ্জ, কিভা হান, নবাব চাটগাঁ, রুস্টার্স পেরি পেরি, স্মিথস, টেস্টবাড, দ্য ফরেস্ট লাউঞ্জ এবং অ্যামব্রোশিয়া রেস্টুরেন্ট।

এছাড়াও প্রিমিয়াম কার্ডহোল্ডাররা নির্বাচিত হোটেল এবং রেস্টুরেন্টে এক্সক্লুসিভ বাই ওয়ান গেট ওয়ান (B1G1), বাই ওয়ান গেট টু (B1G2) এবং বাই ওয়ান গেট থ্রি (B1G3) অফার উপভোগ করতে পারবেন। ইনফিনিট, সিগনেচার, ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ড, মাস্টারকার্ড মিলেনিয়াল, প্লাটিনাম ক্রেডিট এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, নির্বাচিত বরেণ্য এবং প্রিমিয়াম ব্যাংকিং কার্ডে এই অফার উপভোগ করা যাবে।

হোটেলগুলোর মধ্যে রয়েছে সিক্স সিজনস হোটেল, আমারি ঢাকা, ক্রাউন প্লাজা গুলশান অ্যান্ড এয়ারপোর্ট, হলিডে ইন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লো মেরিডিয়েন ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, রেডিসন ব্লু চট্টগ্রাম, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, শেরাটন ঢাকা, দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড এবং দ্য ওয়েস্টিন ঢাকা। অফারগুলো নির্বাচিত বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

উৎসবের জুয়েলারি কেনাকাটার জন্য কার্ডহোল্ডাররা ২৫টি জুয়েলারি আউটলেটে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে কমলা ভাণ্ডার জুয়েলার্স, আমিন জুয়েলার্স লিমিটেড, জাভেরি গোল্ড, আপন জুয়েলার্স, জারওয়া হাউস, ডি দামাস, ডি ডায়মন্ড, ডায়মন্ড হাউস, গীতাঞ্জলি জুয়েলার্স, তানিশক জুয়েলার এবং গ্রামীণ ডায়মন্ড হাউসসহ আরও অনেকে।

মিষ্টি ও কনফেকশনারি

উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে কার্ডহোল্ডাররা নির্বাচিত মিষ্টির দোকানগুলোতে ১০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন, যার মধ্যে রয়েছে মিঠাই, বাংলার মিষ্টি এবং খাজানা মিঠাই।

ক্যাশব্যাক ও রিওয়ার্ড

নির্বাচিত লেনদেনে কার্ডহোল্ডাররা ৩০০ টাকা পর্যন্ত এক্সক্লুসিভ ক্যাশব্যাক সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি কার্ডহোল্ডাররা লাইফস্টাইল, মিষ্টি, ইলেকট্রনিক্স, রেস্টুরেন্ট, টিকেটিং এবং অনলাইন শপিংয়ে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করতে পারবেন।

অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে এপেক্স, বাটা, আড়ং, আর্টিসান, প্রিমিয়াম সুইটস, সিক্রেট রেসিপি, মিঠাই, গ্লোরিয়া জিন্স, নর্থ এন্ড কফি, তাবাক, সোহাগ, সহজ, গ্রিন লাইন, দারাজ, পিকাবু, অ্যাস্টোরিয়ন, বে, ক্লোজেট ক্লাউড, টুয়েলভ, সেইলর, ইয়োলো এবং আরও অনেকে। এছাড়াও কার্ডহোল্ডাররা সিনেপ্লেক্সে প্রতি লেনদেনে ন্যূনতম ২,০০০ টাকা খরচে ৫০০ রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন, যা একটি কার্ড অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ২ বার পাওয়া যাবে।

উৎসবের মৌসুমে গ্রাহকদের আনন্দকে আরও বাড়িতে দিতে ব্র্যাক ব্যাংক কেনাকাটা, ডাইনিং, ভ্রমণ এবং শপিংয়ে গ্রাহকদের বাড়তি সুবিধা দিচ্ছে।

(পিআর/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)