প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
২০২৬ অক্টোবর ০৫ ১৮:৪৭:২৩
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহিদ আক্তার এর প্রভাব দেখিয়ে স্বামী কবি ফিরোজ শাহ্ কর্তৃক অসহায় সেকান্তর মিয়ার ঘর বাড়ী লুটপাট ও জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের চাঁদ বাড়ির কিল্লা সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, চর রশিদ পশ্চিম চরজব্বর গ্রামে দীর্ঘ ৩০ বছর ধরে তারা এ বাড়িতে বসবাস করে আসছে হঠাৎ করে মৃত নুরুল হক মাষ্টারের ছেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহিদ আক্তার এর স্বামী কবি ফিরোজ শাহ্ এ জায়গা দখলের পায়তারা করে আসছে।
২৯ সেপ্টেম্বর আমাদের মাথা গোঁজার এক মাত্র ঠাঁই বসত ঘরটি লুটপাট করে ভেঙে নিয়ে যান ফিরোজ শাহ, তার ভগ্নিপতি তৈয়ব আলীর ছেলে ইউছুপ আলী কালামসহ তাদের ভাড়াটিয়া অজ্ঞাত সন্ত্রাসীরা । গতকাল ৪ অক্টোবর পূনরায় একদল লাঠিয়াল বাহিনীসহ ইট এনে রেখেছে সেখানে তারা ভবন নির্মাণ করার জন্য, প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে গিয়েও আমরা কোন প্রতিকার পাইনি, ফিরোজ শাহ রাজনৈতি প্রভাব খাটিয়ে আমাদের ওপর জুলুম করছে আমরা এর বিচার চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সেকান্তর বেপারি, পরিবারের সদস্য, মোঃ মেহরাজ, মোহাম্মদ আবদুল হক, মোঃ মোস্তফা, আসমা আক্তার, রানি বেগম প্রমুখ। মানববন্ধন শেষে বিচারের দাবীতে স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিন করেন এলাকাবাসী। সকলে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক বিচার আশা করছেন।
(এস/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)
