ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

বংশী নদী

২০২৬ অক্টোবর ০৬ ১৭:১০:৫৩
বংশী নদী











জহির খান

শহরের বহু বণিক নদী ইতিহাস বুঝে না
অংকে জাহাজ বটে

এখন জলের দাম দুধের দরে সুদের হারে যাচ্ছে
বণিক কেবল নিজের জন্য ভূমি নিয়ে ভাবছে

ও বন্ধু আমার বংশী নদী তোমায় নিয়ে ভাবছি
কোথায় তোমার গহীন জল কে নিলো কেড়ে
দেখছি তোমার কোমলপ্রাণ নীতিবাদী দল

তোমাকে দেখার নেই কেউ নেই- হায় আফসোস

আজ জল ও সুরের গল্প আমরা করতেই পারি
উইকিপিডিয়া পড়ি ড্রয়িং ক্লাস করি- তুমি

ওগো ঘুমিয়ে পড়ো কোমল মাটি- অসুর দেবতাগণ
আমি না হয় জেগে থাকি ঠাঁই পারাপারের অপেক্ষায়