ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

২০২৬ অক্টোবর ০৬ ১৭:৪১:০৮
গোপালগঞ্জে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি : সারা দেশের সঙ্গে একযোগে গোপালগঞ্জে পালিত হয়েছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি।এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারা দেশের অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ , গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ মোঃ রফিকউজ্জামান, গোপালগঞ্জের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং শিশু একাডেমির চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন বক্তারা।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)