প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
২০২৬ অক্টোবর ০৭ ১৮:৫৯:৩২
সালথা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন রুমে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি সমীর সাহা সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, এবছর উপজেলায় ৪৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে’। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনী মাঠে থাকবে।
(এএন/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)
