ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

২০২৬ অক্টোবর ০৮ ১৮:১৫:৩৪
স্বাস্থ্যসেবায় গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে আরোগ্য’র সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

স্টাফ রিপোর্টার : ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে ঢাকার অন্যতম হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডারেরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের ওপর ৭.৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই ডিসকাউন্ট সুবিধাটি আরোগ্য প্ল্যাটফর্মের চলমান অন্য যেকোনো অফারের পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে যোগ হবে।

এছাড়াও ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডহোল্ডারেরা অতিরিক্ত ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন। আরোগ্য-এর নিজস্ব ছাড় এবং ব্যাংকের অফার মিলিয়ে গ্রাহকরা ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

১ অক্টোবর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি, হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম এবং অন্যান্য কর্মকর্তারা।

আরোগ্য লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম ও বিজনেস ডেভেলপমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ শাহরিয়া রাফি।

এই চুক্তির বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়াটা সহজ এবং সাশ্রয়ী হওয়া উচিত। আরোগ্য-এর মতো একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে এই চুক্তির মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা আরও সহজ করতে চাই।”

এই উদ্যোগটি মূলত বিভিন্ন কৌশলগত চুক্তি ও বিশেষ সুবিধার মাধ্যমে কার্ডহোল্ডারদের লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতশ্রুতির প্রতিফলন। আরোগ্য-এর সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ডায়াগনস্টিক সেবাপ্রাপ্তি আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলেছে।

(পিআর/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)