ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা

২০২৬ অক্টোবর ১১ ১৮:৫১:৫২
সালথায় বরাদ্দের অর্ধেক সার অন্যত্র বিক্রি করার দায়ে ডিলারকে জরিমানা

‎সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কৃষকদের জন্য বরাদ্দ করা ইউরিয়া সারের অর্ধেক অন্যত্র বিক্রির দায়ে এক ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‎আজ রবিবার দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে মেসার্স খান এন্টারপ্রাইজে এ অভিযান চালানো হয়।

‎উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি জানান, কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ইউরিয়া সার গুদামজাত না করে অন্যত্র বিক্রি করায় বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজ, ডিলার মোমরেজ খানকে মোবাইল কোর্টের আওতায় জরিমানা করা হয়েছে।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, সালথা উপজেলার ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বরাদ্দকৃত ৪শ বস্তার মধ্যে অবৈধভাবে ২শ বস্তা অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) ধারা অনুসারে মেসার্স খান এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

(এএন/এসপি/অক্টোবর ১১, ২০২৬)

‎