ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু   

২০২৬ অক্টোবর ১২ ১৯:০২:৪৮
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু   

শ্রীনগর প্রতিনিধি : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারদিন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলটির চাল মিঠু (২২) আহত হয়।

আজ সোমবার সকালের দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর ফ্লাইওভারের ঢালে এদুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন উপজেলার হরপাড়া এলাকার মিলনের ছেলে। আহত মিঠু একাই এলাকার বাঁশপট্রির মরহুম শামসুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমষপুরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্যামলী পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে বাইকের দুজন গুরুতর আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, শ্যামলী পরিবহণের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারদিন মারা গেছেন।

(এম/এসপি/অক্টোবর ১২, ২০২৬)