ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা

২০২৬ অক্টোবর ১৪ ১৮:৪৬:০০
গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও জেলা পর্যায়ে করণীয় নিয়ে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান, বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সৈয়দা তামান্না তাসনিম নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

খালিদ রেজা চৌধুরী খাদ্যদ্রব্যের মাননিয়ন্ত্রণ ও বিএসটিআই সনদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

এস এম তারেক সুলতান সামগ্রিক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদারকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন।

(টিবি/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)