প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাটের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন
২০২৬ অক্টোবর ১৪ ১৯:৪৫:৩৩
বাগেরহাট প্রতিনিধি : বেনাপোল-খুলনা-মোংলা রেল পথের বাগেরহাটে রামপালের ভাগা রেলস্টেশন চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। আজ বুধবার দুপুরে ভাগা রেলস্টেশনে মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেল স্টেশন চালু দাবি করা হয়।
মানববন্ধন চলাকালে ভাগা স্টেশন মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ীসহ বিপুল সংখক সাধারণ মানুষ অংশ নেন।
মানবন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে রাষ্ট্রে শতশত কোটি টাকা খরচ করে ভাগা বাজার সংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গভাবে রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। মোংলা-বেনাপোলগামী ট্রেন আসা যাওয়ও করছে কিন্তু ভাগা স্টেশনে ট্রেন থামছে না। এতে রামপাল উপজেলার ব্যাবসায়ী থেকে সাধারন মানুষ ক্ষতিগ্র হচ্ছেন। গত এক ভাগা রেলস্টেশন চালুর দাবীতে ইতিমধ্যে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর আবেদন করা হলেও সরকারের সংশ্লিষ্ট বিভাগের টনক নড়েনি। নেতৃবৃন্দ আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেল স্টেশন চালু করা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়াও ঘোষনা দেন।
(এস/এসপি/অক্টোবর ১৪, ২০২৬)
