প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, আসামি মোশাররফ কারাগারে
২০২৬ অক্টোবর ১৫ ১৮:২১:০৫
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় আসামী মোশাররফ হোসেনের জামিন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল আসামীপক্ষের আইনজীবীর জামিন আবেদন শুনানী শেষে এ আদেশ দেন।
আসামী মোশাররফ হোসেন মোশাররফ হোসেন (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানান, প্রথম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মোশাররফ হোসেন বৃহষ্পতিবার তার আইনজীবী শফিউল ইসলাম শফির মাধ্যমে আদালতে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক বিলাস কুমার ম-ল তার জামিন আবেদন না’মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তাকে বিকেলে কারাগারে পাঠনো হয়েছে।
প্রসঙ্গত, স্বামী তালাক দেওয়ার সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের এক নারী একমাত্র সন্তানকে দাদীর কাছে রেখে যশোরের শার্শাা থানাধীন বাগআঁচড়া গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তার মেয়ে দাদী ও চাচীর কাছে থেকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করতো। ঝাউডাঙা ইউপির সাবেক চেয়ারম্যোন ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের শ্যালক মোশাররফ হোসেন ওয়ারিয়া গ্রামের তার দুলা ভাইয়ের বাড়িতে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতো।
গত ১০ অক্টোবর বিকেল তিনটার দিকে তার মেয়ে রফিকুল চেয়ারম্যানের বাড়ির পাশে কয়েকজন বন্ধুর সাথে খেলতে যায়। কিছুক্ষণ পর বন্ধুরা ফিরে এলেও তার মেয়ে ফিরে না আসায় দাদী ও চাচী খুঁজতে বের হয়। একপর্যায়ে তাকে রফিকুল চেয়ারম্যানের বাড়িতে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। মোশাররফ তাকে খাওয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাদে নিয়ে ধর্ষণ করেছে বলে দাদী ও চাচীকে জানায়।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
(আরকে/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)
