প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মোংলায় পরিবেশবাদিদের মানববন্ধনে বক্তারা
জলবায়ু অভিযোজনে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা
২০২৬ অক্টোবর ১৬ ১৮:১৫:৩৭
বাগেরহাট প্রতিনিধি : আইএমএফ বিশ্বব্যাংক’র বার্ষিক সভাকে ঘিরে বাগেরহাটের মোংলায় পরিবেশবাদিদের মানববন্ধনে বক্তারা বলেছেন, জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে নতুন ঋণের ফাঁদে ফেলা চলবেনা। জীবাশ্ম জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে মুনাফা অর্জন করে উন্নত দেশ। অথচ ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙন ও ফসলহানির বোঝা বহন করছে দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো। সবুজ জ্বালানি রূপান্তর, পরিবেশ সুরক্ষা, জলবায়ু ন্যায্যতা এবং জনগনের মালিকানা নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার সকালে মোংলার উপজেলার মিঠেখালি বাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ, ইউজেএস ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র আয়োজনে মানববন্ধনের আয়োজন করে।
ধরার কেন্দ্রীয় নেতা পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম, শ্রমিক নেতা নাজমুল হক, কৃষক নেতা আসাদুজ্জামান টিটো, ধরা নেতা মোল্লা আল মামুন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র মেহেদী হাসানসহ অন্যরা।
(এস/এসপি/অক্টোবর ১৬, ২০২৬)
