ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

শিক্ষার পরিচয়

২০২৬ অক্টোবর ১৬ ১৮:১৮:৫৮
শিক্ষার পরিচয়












লায়ন মোঃ গনি মিয়া বাবুল

একাডেমিক ডিগ্রি লেখা থাকে কাগজে,
শিক্ষার আসল পরিচয় তার আচরণে।
সনদ দিয়ে হয়তো মানুষ পায় সম্মান,
সুন্দর ব্যবহারে জয় হয় মানুষের প্রাণ।

বইয়ের পাতায় জমে থাকে জ্ঞানের আলো,
মানবতার চর্চায় মানুষ হয় ভালো।
উচ্চ ডিগ্রি থাকলেই জ্ঞানী সে নয়,
বিনয় যার সঙ্গী সে-ই তো মহৎ হয়।

মুখের কথায় নয় কাজে হয় প্রমাণ,
সৎ আচরণেই বাড়ে মানুষের মান।
অহংকারে মানুষ হারায় তার পরিচয়,
বিনয়ের ছোঁয়াতে হৃদয় জয় হয়।

শিক্ষা যদি শেখায় শুধু বড়াই করতে,
সে শিক্ষা ব্যর্থ হয় মানুষ গড়তে।
পরের দুঃখে কাঁদে যার দুচোখ,
মানবতার শিক্ষায় সে-ই সবার লোক।