ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

তিন দিনের ছুটিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত

২০২৬ অক্টোবর ১৭ ১৫:০৪:৪৫
তিন দিনের ছুটিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালত

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের এবং দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল তিন দিনের ছুটিতে থাকবে। এই তিন দিন হলো– আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (২০, ২১ ও ২২ অক্টোবর)।

তবে ১৭ অক্টোবর শনিবার অধস্তন আদালত খোলা থাকলেও সুপ্রিম কোর্টে শুধু দাপ্তরিক কার্যক্রম চলবে।

সুপ্রিম কোর্টের দেওয়া পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনমূলে দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি এবং ১৭ অক্টোবর অফিস খোলা রাখা হয়েছে। এছাড়া আদালতের কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করা হয়।

এ অবস্থায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে এবং ১৭ অক্টোবর দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

অধস্তন আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর (শনিবার) খোলা থাকবে।

(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২৬)