প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথা উপজেলা যুবদলের কমিটি গঠন : আহ্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত
২০২৬ অক্টোবর ১৮ ০০:৫০:১৯
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক, মো. কামরুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মো. এনামায়েত হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটিটি অনুমোদন করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন, মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, ছায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আবের আলী, ইয়াসিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাজাহান শরীফ।
(এএনএইচ/এএস/অক্টোবর ১৮, ২০২৬)
