ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

২০২৬ অক্টোবর ১৮ ১৯:১৯:৫৬
সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ রবিবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাজারে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে একটি সারের দোকান, একটি হার্ডওয়ারের দোকান ও একটি রাইস-মিল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানমালিক গিয়াস উদ্দিন, রিয়ান হোসেন ও কবির মাতুব্বরের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

সালথা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আঃ জলিল বলেন, বড়দিয়া বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ৫০লাখ টাকার মাল উদ্ধার করা হয়েছে৷

(এএন/এসপি/অক্টোবর ১৮, ২০২৬)