ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লৌহজংয়ে মা ইলিশ পরিবহনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

২০২৬ অক্টোবর ১৯ ১৪:০৩:২৫
লৌহজংয়ে মা ইলিশ পরিবহনের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ পরিবহনের দায়ে শফি ওস্তাগার নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উপজেলার গাওদিয়ায় একটি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। মা ইলিশ রক্ষায় রবিবার পৃথক পৃথক অভিযানে এ ব্যবস্থা গ্রহন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষনের সময় আগামী ২৯ তারিখ পর্যন্ত নদী উপকলবর্তী এলাকায় সকল বরফকল বন্ধ রাকার নির্দেশনা রয়েছে। কিন্তু এসকল নির্দেশনা উপেক্ষা করে অনেক বরফ কলের মালিক অবৈধভাবে বরফ উপাদন করছে। রোববার লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু উপজেলার গাওদিয়ায় অভিযান চালিয়ে একটি বরফ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এছাড়া লৌহজং থানা পুলিশ শফি ওস্তাগার নামে এক ব্যক্তিকে ইলিশ পরিহনের দায়ে উপজেলার শামুর বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ্ এ দন্ডাদেশ প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, যারা জিআই পন্য উৎপাদনে সরকারী নিষেধাজ্ঞা মানছেনা তাদের কোন ছাড়া নেই। আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নদীতে কেউ মা ইলিশ ধরতে না পারে। এ ব্যাপারে কাউকে ছাড়া দেয়া হনো।

(এমকে/এএস/অক্টোবর ১৯, ২০২৬)