ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি’
২০২৬ অক্টোবর ১৯ ১৮:০৭:২৬
স্টাফ রিপোর্টার : সম্প্রতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র নিয়ে হাজির হওয়ার জেরে সমালোচনার মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সবশেষে তিনি আজ নিজেই পদত্যাগের ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কাছে স্বেচ্ছায় পদত্যাগ চেয়েছি। তিনি এতে সম্মতি দিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
শনিবার গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনের পাশের একটি মাঠের কোণায় পলিথিনের ছাউনির ঘরে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন ও তার সহযোগীরা। ওই ঘটনার ভিডিওতে দেখা যায় অস্ত্র হাতে লোকজনকে তাড়া করছেন তিনি। পরে তীব্র সমালোচনা শুরু হলে তার পক্ষ দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী ওই ঘটনার ব্যাখ্যা দেন।
(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
