ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

মহম্মদপুরে মহাষ্টমী উদযাপন, ১২৮ মন্দিরে চলছে দুর্গোৎসব

২০২৬ অক্টোবর ১৯ ১৮:১২:২৪
মহম্মদপুরে মহাষ্টমী উদযাপন, ১২৮ মন্দিরে চলছে দুর্গোৎসব

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার ১২৮টি মন্দিরে ঢাকের বাদ্য, পুষ্পাঞ্জলি, ভোগ নিবেদন ও আরতির মধ্য দিয়ে মহাষ্টমী পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নহাটা সার্বজনীন যুব সংঘ দুর্গা মন্দিরে মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে, মহাষ্টমী দুর্গোৎসবের বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন দেবী দুর্গার আরাধনার পাশাপাশি বিভিন্ন মন্দিরে প্রচলিত রীতি অনুযায়ী কুমারী পূজার আয়োজন করা হয়। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত সন্ধিপূজাও দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার।

ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী পালিত হচ্ছে। আগামী ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

দুর্গোৎসবকে ঘিরে মহম্মদপুরের বিভিন্ন মন্দিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ উৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা বহন করে।

(বিএসআর/এএস/অক্টোবর ১৯, ২০২৬)