ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

রাজধানীতে পুলিশের অভিযান,  গ্রেফতার ৫১৮

২০২৬ অক্টোবর ২১ ১৪:৫১:১৫
রাজধানীতে পুলিশের অভিযান,  গ্রেফতার ৫১৮

স্টাফ রিপোর্টার : রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, রমনা বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিসি আকতার জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)