ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন

২০২৬ অক্টোবর ২২ ১৮:২৮:২৩
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের পরিসমাপ্তির পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দূর্গা পুজা। গতকাল বুধবার বিকেলে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে উৎসবমুখর পরিবেশে ও আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতীতে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা।

এর আগে নগরীর দুর্গাবাড়ী মন্দির থেকে বিজয়া দশমীর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ময়মন সিংহ সদর ৪ আসনের সাংসদ আবু ওয়াহাব আকন্দ সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন সহ জেলা প্রশাসক পুলিশ সুপার সহ প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা যোগদান করেন। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারীঘাটে গিয়ে শেষ হয়। পরে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করেন এবং নৌকায় চড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যান।

প্রতিমা বিসর্জন উপলক্ষে কাচারীঘাট এলাকায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন, পুলিশের ডিআইজি, এসআরবির অধিনায়ক, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা। হাজার হাজার মানুষের উপস্থিতী প্রমান করে এটা সম্প্রিতীর বাংলাদেশ, কোনো প্রকার দূর্ঘটনা ছাড়াই গভীর রাত পর্যন্ত্য চলে এই বিসর্জন। বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল ময়মনসিংহ কাচারী ঘাটের উৎসব মুখর বিসর্জনের পরিবেশ।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর মধ্য দিয়ে শেষ হয় এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।এ সময় হিন্দু সম্প্রদায়ের পুজা উৎযাপন পরিষদ/পূজা উৎযাপন ফ্রন্ট- হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/অক্টোবর ২২, ২০২৬)