প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
২০২৬ অক্টোবর ২৩ ১৭:৪১:৩৭এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত শাহেদ আহম্মেদ-এর মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে তার মরদেহ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে।
২২ অক্টোবর সৌদি সময় রাত ১১টায় রিয়াদ-এর জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইটে (নম্বর BS 362) রওনা হয়। পরে ফ্লাইটটি ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। তাদের একজন সৌদি প্রবাসী শাহেদ।
(এটিআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৬)
