ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

২০২৬ অক্টোবর ২৩ ১৮:৩৮:৫৯
সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় উৎসবমুখর পরিবেশে মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার সিংহপ্রতাপ দক্ষিণপাড়া মোল্যাবাড়ি-সংলগ্ন মাঠে কাউলিকান্দা যুবসমাজের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জমজমাট এ ফাইনালে কাউলিকান্দা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফরিদপুর আর এস স্পোর্টিং ক্লাব।

খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আট দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করেন সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাতুব্বর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার ক্রীড়াবিদ মাসুদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হুসাইন, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

আট দলীয় এ মিনিবার ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী মো. মুস্তাক মাতুব্বর।

(এএন/এসপি/অক্টোবর ২৩, ২০২৬)