প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
২০২৬ অক্টোবর ২৫ ১৮:৫৭:১৬
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসী কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ কবিরের হত্যাকারীদের বিচারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে জেলা প্রেসক্লাবের একাংশের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সহ -সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী,, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মাহামুদুল হাসান, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু, ভোরের পাতার নিজস্ব প্রতিবেদক মহিদার রহমান প্রমুখ।
এসময় বক্তরা বলেন, তালায় একজন স্বাস্থ্যকর্মকর্তার এমন বক্তব্য কোন ভাবে মেনে নেওয়া যায়। একজন চিকিৎসকের এমন আচারন কোন ভাবে মেনে নেওয়া যায়না। এরপরও তিনি বহাল তবিয়ানে রয়েছেন কিভাবে?।সাংবাদিকরা তাদে লেখনির মাধ্যমে অনিয়ম তুলে ধরেন।
বক্তরা আরো বলেন, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রতিনিহত এখানে চুরি হত্যাকান্ড সহ নানা ঘটনা ঘটছে। কয়েকদিন আগে মব করে দুজনকে হত্যা করা হলেও অপরাধীরা বীর দর্পে ঘুড়ে বেড়াচ্ছে। তবে প্রশাসনের কোন ভুমিকা দেখা যাচ্ছেনা। বক্তরা প্রধান মন্ত্রীর দৃষ্টি আর্কশন করে বলেন, সাতক্ষীরার যে রাজনৈতিক দলের যে ভুমিকা রাখার দরকার তা তারা রাখছেনা। এজন্য তারা সাতক্ষীরা দিকে বিশেষ ভাবে নজর দেওয়া দরকার। একইসাথে গত১৫অক্টোবর দূর্বিত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফরজামান আলিফ কবিরের বিচার দাবী করেন তারা।
সবশেষে স্বাস্থ্যকর্মকর্তার প্রতাহার সহ তার বিরুদ্ধে বিভাগীয় গ্রহন করার জোর দাবী জানান বক্তার। একই সাথে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
(আরকে/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)
