প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২০২৬ অক্টোবর ২৫ ১৯:০৪:২৫
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘ*র্ষে মোঃ নুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
আজ রবিবার সকালের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘ*টনা ঘটে।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘ*র্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালককে মৃ*ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
(একে/এসপি/অক্টোবর ২৫, ২০২৬)
