প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
ইরানে হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
২০২৬ অক্টোবর ২৬ ০০:৫৭:২৯
আন্তর্জাতিক ডেস্ক : রবিবার ইরানে হামলা চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।
ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল, আজই কি মার্কিন হামলা পুনরায় শুরু হতে পারে?
জবাবে ট্রাম্প বলেন, “আমি কি আপনাকে তা বলব?”
তিনি বলেন, “উত্তর হলো না, আজ কোনো হামলা হবে না।”
এর আগে শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন আগামীকালই (রবিবার) ইরানে হামলা চালাতে পারে। তবে তেহরানের সঙ্গে একটি ‘বড়, সুন্দর’ চুক্তি হলেও সামরিক পদক্ষেপ এড়ানো সম্ভব।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্ভাব্য আক্রমণ নিয়ে তিনি কতটা দূর এগিয়েছেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা এটি করার কথা ভাবছি, আর হয়তো আগামীকালই।”
(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৬)
