প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
২০২৬ অক্টোবর ২৬ ১৯:৫২:০২
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখাতে আসা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাতকে লক্ষ্য করে আদালত চলাকালিন জুতো নিক্ষেপ করেছে আসামী রেজাউল ইসলাম। আজ সোমবার দুপুরের দিকে সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে।
আসামী রেজাউল ইসলাম (৪৮) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হোসেন জানান. কালিগঞ্জের কৃষ্ণনগরের রেজাউল ইসলামের বিরুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা, সদর উপজেলার যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণী সম্পাদদ কর্মকর্তা মোস্তফা আবুল কালামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইসহ প্রায় ৩০টি বিচারাধীন মামলা রয়েছে। সে দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে কারাবন্দি। সোমবার তাকে সদর উপজেলার কুচপুকুরে ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে জাতীয়তাবাদি মৎস্যজীবী দলের অফিস ও অফিস সংলগ্ন মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলামের বাড়িতে ভাঙচুর, অফিসের চেয়ার, টেবিল ও বিএনপি নেতৃবৃন্দের ছবি ভাঙচুরের পর অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত (জিআর -৯৬/২৫, সদর) মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য জেলা কারাগার থেকে রেজাউলকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে আনা হয়। রেজাউল কাঠগোড়ায় থাকাালিন মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাত বাদির কাঠগড়ায় ওঠেন। তিনি রেজাউল ইসলামকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি চান। এরপর তিনি কাঠগড়া থেকে নামার পরপরই আসামী রেজাউল কাঠগড়ায় থাকাকালিন ওই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতো নিক্ষেপ করে। যদিও জুতা তার গায়ে লাগেনি। এ সময় আসামী বলে ওঠে যে, সে ৮/৯ মাস যাবৎ জেলে রয়েছে। তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এসব মামলা পরিচালনা করার জন্য আর্থিক সঙ্গতি নেই তার।
পুলিশ পরিদর্শক আরো বলেন, রেজাউলকে ও্ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আদালতে এ ধরণের কার্যকলাপের জন্য বিচারক তার বিরুদ্ধে কোন আইননানুগ ব্যবস্থা নেবেন কিনা তা পরে জানা যাবে।
আসামী রেজাউল ইসলামের সঙ্গে আদালতের বারান্দায় কথা বলার একপর্যায়ে সে বলে, মিথ্যা মামলা খেয়ে শেষ হয়ে গেলাম। জুতো ছোঁড়ার মধ্য দিয়ে পুলিশি হয়রানির প্রতিবাদ করেছি মাত্র। আদালতে অপমান করা তার কোন উদ্দেশ্য ছিল না।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আব্দুল্লাহেল আরিফ নিশাতের সঙ্গে সোমবার দুপুর আড়াইটায় তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
প্রসঙ্গত, মৎস্যজীবী দলের নেতা সাইফুল ইসলামের দায়েরকৃত মামলয় দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু আহম্মেদসহ ৭৩জনের নাম উল্লেখসহ ১৩৫/১৪০জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী শ্রেণীভুক্ত করা হয়।# সাতক্ষীরা প্রতিনিধি। তাংÑ ২৬.১০.২৬ ছবি আছে রেজাউলের।
(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
