ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার 

২০২৬ অক্টোবর ২৭ ১৮:৪৭:৩৫
লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার 

মোঃ মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।
হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজা ও বিডা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব রাবেয়া পারভেজ এবং মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।

উপজেলা নির্বাহী অফিসার, লৌহজং, মুন্সীগঞ্জ ফারজানা ববি মিতু-এর সভাপতিত্বে সেমিনারে নারী শিক্ষা ও ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জুয়েল।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইন্স ক্লাব ও হার্ড স্পেস নামে দুটি কক্ষের উদ্বোধন করেন। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন তিনি।

(এমকে/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)