প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুন্দরবনে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলে
২০২৬ অক্টোবর ২৭ ১৮:৫৪:২৭
বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে সাপের কামড়ে সবুর খলিফা (৪৬) নামে এক জেলে গুরুতর আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। বনরক্ষীরা আহত জেলেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়। তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জকর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, গত ২২ অক্টোবর শরণখোলা ফরেষ্ট ষ্টেশন অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান সবুর খলিফা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে জেলে সবুর খলিফা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শৌলা খালে মাছ ধরার সময় সাপের কামড়ে সাপে সে অসুস্থ্য হয়ে পড়ে। মোবাইল ফোনে জেলেরা সাপের কামড়ে গুরুতর আহত সবুর খরিফাকে উদ্ধারের জন্য সুন্দরবন বিভাগের সহায়তা চাই। খবর পেয়ে স্পীডবোট নিয়ে আহত জেলেকে উদ্ধার করে তাকে শরণখোলা হাসপাতালে পাঠানো হয়।
শরণখোলা উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুন্দরবন থেকে সাপের কামড়ে গুরুতর আহত এক জেলেকে হাসপাতালে আনা হয়। দ্রুত তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা স্থিতিশীল রয়েছে।
(এস/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)
