প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
২০২৬ অক্টোবর ২৯ ১৭:৩৮:২০
ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও একেএম আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলপুর বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। অপরদিকে, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আরিফুল হকের নেতৃত্বে পৃথকভাবে র্যালি, সবাবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ পালিত হয়েছে।
এছাড়া ফুলপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ন আহবায়ক সারোয়ার হোসেন ও যুবদল নেতা স্বাধীন এবং রিয়াদ হোসেনের নেতৃত্বে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(এসআই/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)
