ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের

২০২৬ অক্টোবর ২৯ ১৭:৫৩:১৫
কালিগঞ্জে শ্রীকুমার বসাকের জমি জবরদখলের চেষ্টা নাসিমউদ্দিন শেখের

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আদালতে মামলা করেই শ্রীকুমার বসাক ও তার ভাইদের ৭৭ বছরের ভোগদখলীয় ২০ শতক বাস্তুভিটা জবরদখল করেছেন একই এলাকার নাসিরউদ্দিন শেখ ও তার সন্ত্রাসী বাাহিনীর সদস্যদের বিরুদ্ধে। জবরদখলে সহযোগতিার অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী বিএনপি থেকে বহিষ্কৃত এক প্রভাবশালী জনপ্রতিনিধি ও জামায়াতের সক্রিয় কর্মী মামুন বিল্লাহ’র বিরুদ্ধে। বৃহষ্পতিবার সকাল পৌনে আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ জবরদখলের বিষয়টি নিশ্চিত হতে সরেজমিনে ঘটনাস্থলে আসে।

কালিগঞ্জের নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র বসাকের ছেলে শিক্ষক শ্রীকুমার বসাক জানান, ইছাপুর গ্রামের বরকতুল্লাহসহ পাঁচজনের কাছ থেকে ১৯৪৯ সালের ৮ আগষ্ট রেজিষ্ট্রি কোবালা মুলে(দলিল নং-৫১০৮) ইন্দ্রনগর মৌজার ৬১ খতিয়ানের সিএস ১৩৭২/১৭০৮ দাগের সাড়ে ১৬ শতক জমি কেনেন শিবনাথ বাছাড়, কৃষ্ণচন্দ্র বাছাড়, ললিত মোহন বাছাড়, মণীন্দ্রনাথ বাছাড় ও শচীন্দ্র নাথ বাছাড়।বাংলা ১৩৫৬ সালে চেকমুলে বরকতুল্লাহ শেখের ভাই কামালউদ্দিন শেখ এর একই দাগের ১৭ শতক জমি চেক মুলে ওই একই ব্যক্তিরা মালিক হন। এস এ রেকর্ডে ওই জমি ক্রেতা পাঁচ ভাইয়ের(বাবা ও কাকা) নামে ডাঙা হিসেবে রেকর্ড হয়। বিআরএস ৫৩৫ খতিয়ান ও ১৬৫৬ দাগে ৩৫ শতক জমি তাদের বাড়ি ও ভিটা হিসেবে রেকর্ড হয়। ১৯৪৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তারা ওই জমির খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলেন।

বিআরএস রেকর্ডে নাসিমউদ্দিন শেখ ও তার ওয়ারেশদের পক্ষে ৫ শতক জমি বর্তমান জরিপে রেকর্ড হয়। যাহা তারা অন্য জায়গা থেকে(রাস্তার বিপরীতে) দখল করেন। তাদের (শ্রীকুমার) ৩৫ শতক জমির মধ্যে ২০ শতক জমি নিজেদের দাবি করে কামালউদ্দিন শেখের ছেলে নাসিমউদ্দিন শেখ, নবরুদ্দিন শেখসহ কয়েকজন জবরদখলের হুমকি দিয়ে আসছিল। ২০ শতক জমি দাবি করে নাসিমউদ্দিন শেখসহ ২৯ জন বাদি হয়ে তিনিসহ তার আট ভাই ও বরকতুল্লা শেখের কয়েকজন ওয়ারেশ মিলিয়ে মোট ২০ জনকে বিবাদী করে গত ৩০ সেপ্টেম্বর কালিগঞ্জ সিভিল জজ আদালতে (দেঃ ২৫৯/২৬ নং) মামলা দায়ের করেন। গত ২৩ অক্টোবর তারা আদালত থেকে নোটিশ পাওয়ার পর মামলা সম্পর্কে নিশ্চিত হন। মামলার শমন ফেরতের জন্য দিন ধার্য করা হয়েছে আগামি ৮ নভেম্বর।

শ্রীকুমার বসাক আরো জানান, বৃহষ্পতিবার সকাল পৌনে ৮টার দিকে নাসিমউদ্দিন শেখ, নবরুদ্দিন শেখ এর নেতৃত্বে জালালউদ্দিন শেখ তার ভাইপো আব্দুল্লাহ শেখ, আমানুল্লাহ শেখ. আবু হাসান, জাকির হাসান, আব্দুল করিম শেখ এলাহী বক্স, রহিম বক্স, কামাল হোসেন, রেজাউল শেখ, রফিকুল শেখ, রোকনুজ্জামান, নুরুজ্জামান, আলাউদ্দিন শেখের ছেলে রবিউল ও শরিফুলসহ ৩৫/৪০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী হাতে দা, লাবনা ও কুড়াল নিয়ে তাদের(শ্রীকুমার) দখলীয় জমিতে ঢুকে কলাগাছ ও বেশ কিছু মেহগণি গাছ কেটে ফেলে ঘেরা ও বেড়া দেয়। সেখানে একটি টিনের একচালা বানায় জবরদখলকারিরা। ঘর বাঁধা, গাছ কাটা ও বেড়া দেওয়ার সময় বাধা দেওয়ায় তাকেসহ তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মুঠোফোনে কয়েকবার অবহিত করার চেষ্টা করলে তিনি ফোর রিসিভ করেননি। বেশ কিছুক্ষণ পর তিনি কল ব্যাক করে পুলিশ যাচ্ছে বলে তাকে জানান। একপর্যায়ে সাড়ে ১১টার দিকে উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে এসে নলতা ইউপি চেয়াম্যানের মাধ্যমে বসাবসি করে শেষ পরিস্থিতি তাকে অবহিত করার কথা বলে উপপরিদর্শক মনিরুজ্জামান চলে যান। জবরদখল নিশ্চিত করার পর পুলিশ ঘটনাস্থলে আসে বলে তিনি ক্ষোভের সঙ্গে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ভাড়াটিয়া হিসেবে এসেছে ও যারা জবরদখলকারি তারা সকলে চেয়ারম্যান সমর্থক। এ ছাড়াও ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী আহাদ হোসেনের জায়গা দখল করতে যেয়ে সেনাবাহিনীর হাতে পেটানি খাওয়া জামায়াত কর্মী মামুন বিল্লাহ সুবিধা নিয়ে জবরদখলকারিদের সহায়তা করেছেন। তারা বলেন, এ ইউনিয়নে ভাঙেন ও যিনি, গড়েন ও তিনি। তিনি আমাদের প্রভাবশালী জনপ্রতিনিধি।

জানতে চাইলে নাসিমউদ্দিন শেখ মামলা করার কয়েকদিন পর বৃহষ্পতিবার সকালে জমি দখলের চেষ্টার বিষয়টি স্বীকার করেই বলেন, ৭৭ বছর বেদখল থাকা এওয়াজকৃত সম্পত্তি তারা দখলে নিয়েছেন।

জামায়াত কর্মী মামুন বিল্লাহ জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন ঠিকই, তবে জবরদখলে সহযোগিতা করার অভিযোগ ঠিক নয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, বিষয়টি নিয়ে কয়েক বছর আগে স্থানীয় গরিবুল্লাহ বিশ্বাস দাখিল মাদ্রাসায় বসাবসি হয়েছিল। জমির দাবি সম্পর্কে নাসিমউদ্দিন শেখ ও তার শরীরকগণ কোন কাগজপত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার সকালে নাসিমউদ্দিনের নেতৃত্বে শ্রীকুমার বসাকদের ২০ জমির গাছ গাছালি কেটে ঘেরা, বেড়া ও একচালা বানিয়ে দখলের চেষ্টা করা হয়েছে যাহা আইনের পরিপন্থি।

জানতে চাইলে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সাংবাদিকদের কাছে জবরদখলের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি থানাকে অবহিত করেছিলেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহীনুর রহমান শাহীন জানান, খবর পাওয়ার কিছু পর ঘটনাস্থলে উপপরিদর্শক মনিরুজ্জামানকে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ পেয়েই তিনি সকাল ১১টার দিকে ঘটনাস্থলে যান।

নাসিমউদ্দিন শেখ ও তার শরীকদের বিরুদ্ধে শ্রীকুমার বসাকদের দীর্ঘদিনের দখলীয় জমি থেক্যে গাছ কাটা, বেড়া দেওয়া একচালা টিনের চাল বানিয়ে জবরদখলের চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উভয়পক্ষকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে বসাবসি করে মীমাংসার পরামর্শ দেওয়া হয়েছে। যেহেতু ওই জমি নিয়ে আদালতে দেওয়ানী মামলা চলমান তাই এর চেয়ে তার বেশি কিছু করণীয় নেই।

(আরকে/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)