ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা

২০২৬ অক্টোবর ৩০ ১৪:১৬:৫৮
দারুণ জয়ে ফাইনালে বাংলাদেশ, ইতিহাস গড়ার অপেক্ষা

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশের কিশোররা। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে আজারবাইজানের রাজধানী বাকুতে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মুখোমুখি হবে বাংলাদেশ।বৃহস্পতিবার ‘ই’ টায়ারের কোয়ার্টার ফাইনালে মন্টিনিগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশের কিশোররা।

সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফাইনালের টিকিট। ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৯১টি দেশের বয়সভিত্তিক দল। আটজন করে খেলোয়াড় নিয়ে গঠিত দলগুলোর ম্যাচ হচ্ছে ৪০ মিনিটের।‘জি’ গ্রুপে পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলসের সঙ্গে খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজিকে ৩-১ গোলে হারায় দলটি। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ওয়েলসের সঙ্গে ড্র করলেও পর্তুগাল ও বুরুন্ডির কাছে হারতে হয়েছিল।তবে নকআউট পর্বে বদলে যায় বাংলাদেশের চিত্র। সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর মন্টিনিগ্রো ও গ্যাবনকে বিদায় করে ’ই’ টায়ারের ফাইনালে জায়গা করে নেয় কিশোররা।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)