ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
২০২৬ অক্টোবর ৩১ ১৮:৪০:৫৬
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু (৬৭) চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন।
আজ শনিবার সকালে ঢাকা বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্না.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল রবিবার তার মরদেহ বাগেরহাটে নিয়ে আসার পর দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।
(এস/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
