প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের মুক্ত সংলাপ ও বৈঠক অনুষ্ঠিত
২০২৬ নভেম্বর ০১ ১৮:২০:০৭
দীপক চন্দ্র পাল, ধামরাই : বাংলাদেশ নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলা শাখার, মাসব্যাপী কার্যত্রমের ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে ধামরাই উপজেলা চত্তরে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনের রেখে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার উদ্দ্যোগে, সড়ক নিরাপত্তায় রাজনৈতিক নের্তৃবৃন্দের ভুমিকা শীর্ষক “মুক্ত সংলাপ ও বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
বৃষ্টি ভেজা এই পরন্ত বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই সংগঠনের কর্মকর্তারা ও নারীরও অংশ গ্রহণ করেন। চমৎকার এ আযোজনে সড়ক নিরাপদ রাখা ও যানবাহন সুশৃংখল ভাবে চলাচলের উপর গুরুতাারোপ পায়।
অংশ গ্রহনকারী নের্তৃবৃন্ধরা যার যার পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার আয়োজিত সকল কার্যক্রমে সহযোগিতার কথা ব্যক্ত করেছে। ধামরাই উপজেলার নিরাপদ সড়ক চাই শাখা মুক্ত সংলাপ ও বৈঠক এর আযোজন করে।
ধামরাই উপজেলার নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়ার সভাপতিত্বে অনুঠি এই অনুষ্ঠানে বিএনপি সহ পাচটি র্সগঠনের ছাত্র নের্কৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবু হাসান, নিসচার সাধারণ সম্পাদক রফিকুল ইমলাম. নিসচার মহিলা সম্পাদিকা খোদেজা রহমানসহ আরো অনেকে।
(ডিসিপি/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
