ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত 

২০২৬ নভেম্বর ০১ ১৮:৫৫:৪৪
দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।

আজ রবিবার সকালে দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের কাঞ্চন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা, স্বাবলম্বী ও সফল যুব ও যুব মহিলাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

(এসএস/এসপি/নভেম্বর ০১, ২০২৬)