প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
২০২৬ নভেম্বর ০২ ১৮:৪৯:৩৭চাটমোহর প্রতিনিধি :পাবনার চাটমোহর উপজেলার এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবসায়ী পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী নয়ন হোসেন চাটমোহর উপজেলার শমসের আলিফ ছেলে। তিনি পার্শ্ববতী উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে গিয়ে জরিমানা দিয়েছেন।
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ী নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ১৫ দিনের কারাদ- প্রদান করেন।
ফরিদপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যায়। এক গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় চাটমোহরের ব্যবসায়ী মোঃ নয়ন হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ-ের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ নেই। সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। কোনো ব্যবসায়ী পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এসএইচ/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
