ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ

২০২৬ নভেম্বর ০৪ ০১:১০:৪১
রাজবাড়ীতে গ্রাহ‌কদের টাকা আত্মসাত মামলায় ৭ আসামী কারাগা‌রে প্রেরণ
এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী পোস্ট অ‌ফিসে ১০৪ জন গ্রাহ‌কের প্রায় দেড় কো‌টি টাকা আত্মসাত মামলায় ৭ আসামীর জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌দের্শ দি‌য়েছেন আদালত। সেই সা‌থে মামলার অপর ৬ আসামীর বিরু‌দ্ধে ওয়া‌রেন্ট ইস‌্যু করা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার (৩ ন‌ভেম্বর) দুপুর সা‌ড়ে ১২ টার দি‌কে রাজবাড়ী সদর আমলী আদাল‌তের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এ আদেশ দেন।
এদি‌কে সকা‌লে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গ‌নে টাকা আত্মসাতের ঘটনায় টাকা ফেরতসহ মামলার আসামী‌দের গ্রেফতা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রে‌ছে ও মানববন্ধন ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী গ্রাহক‌রা।
এরআগে (৩০ জুলাই) ভূক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে ১৩ জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রেন।
বা‌দিপক্ষের আইনজী‌বি নজরুল ইসলাম লাভলু জানান, মামলার ১৩ জন আসামীর ম‌ধ্যে ৭ জন আদাল‌তে হা‌জির হ‌য়ে আত্মসমর্পন ক‌রে জা‌মিন কর‌লে বিচারক তা‌দের জা‌মিন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে প্রেরন ক‌রে‌ছে। সেই সা‌থে অন‌্য আসামী‌দের বিরু‌দ্ধে ওয়ারেন্ট ইস‌্যু ক‌রেছেন।
জানা‌গে‌ছে, ২০২৫ সা‌লের ১৯ ন‌ভেম্বর থে‌কে ২০২৬ সা‌লের ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরে আমানত জমাকারী‌ ১০৪ জন গ্রাহক প্রতা‌রিত হন। তৎকালীন পোস্ট মাস্টার বিকাশ চন্দ্র সহ অন‌্যান‌্যদের যোগসাজ‌সে লেটার রাইটার শিহাব গ্রাহক‌দের সাদা স্লিপ দি‌য়ে টাকা জমা রাখ‌লেও সেই টাকা জমা হয় নাই পোস্ট অ‌ফি‌সের কোষাগা‌রে। বিষয়‌টি জানাজা‌নি হ‌লে আত্ম‌গোপ‌নে যান অ‌ভিযুক্তরা।