ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ভিডিও কন্টেন্ট তৈরির আড়ালে চাাঁদাবাজি

ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার

২০২৬ নভেম্বর ০৪ ১৯:০১:৫৭
ব্লাক মেইল ও পর্ণোগ্রাফি মামলায় দেবহাটার আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে স্বামীর অন্তরঙ্গ মুহুর্তের ধারণকৃত ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিঢে এ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়াটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন (২৬) দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রামের ও চণ্ডীপুর প্রি ক্যাডেট স্কুলের পরিাচলক করিমউল্লাহ মাষ্টারের ছেলে এবং মাদক ও নারী কেলেঙ্কারীতে চাকুরিচ্যুত হওয়া বাংলাদেশ নৌবাাহিনীর সাবেক সদস্য।

মামলার বাদী দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কামিনীবসু গ্রামের আব্দুস সোত্তার মোলার ছেলে আলমগীর হোসেন ওরফে সাহেব আলীর গত পহেলা নভেম্বর সদর থানায় দায়েরকৃত এজাহার থেকে জানা যায়, সাত মাস আগে পারিবারিক কারণে স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে (মৌসুমী) তালাক দেন আলমগীর হোসেন। পরে বিভিন্ন স্থানে যাতায়াতের কারণে ওই নারীর সাথে মাঝ সখীপুর গ্রামের দাউদ গাজীর ছেলে ও সখীপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মোঃ জিসান বাবুল (২৮) ও একই উপজেলার চণ্ডীপুর গ্রামের করিমুল্লাহ মাষ্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুনের পরিচয় ও যোগাযোগ হয়। দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহুর্তে গোপনে ধারণ করা নগান ভিডিও বাদির তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস এর কাছ থেকে সংগ্রহ করে জিসান বাবুল, আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন।

গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ভিডিও নিজের হোয়াটসঅ্যাপ থেকে বাদির হোয়াটসঅ্যাপে পাঠান ১ নং আসামী জিসান। এরপর বাদিকে ভয়ভীতি দেখানো হয়। তাদের কথা না শুনলে বড় ধরণের ক্ষতির হুমকি দেওয়া হয়। আসামীরা ওই নগ্ন ছবি তাদের মোবাইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাদিও মান সম্মান ক্ষুন্ন করতে থাকে। ২০ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আসামী জিসানের হোয়াটসঅ্যাপ মোবাইল থেকে এক লাখ টাকা চাঁদা চান। চাঁদার টাকা না দিলে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ২৯ অক্টোবর বিকেল চারটার দিকে ১নং আসামী জিসান তার ফেইসবুক আইডি থেকে“ সখীপুর ইউনিয়ন ছাত্রদলের” আউডি থেকে লাইভে এসে ২ নং আসামী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল থেকে নগান ভিডিওটি দেখান। ৩১ অক্টোবর দুপুর দুটোর দিকে আসামী আব্দুল্লাহ আল মামুন তার নিজ নামীয় ফেইস বুক “আইডি আব্দুল্লাহ আল মামুন” থেকে উক্ত নগ্ন ভিডিও পোষ্ট করিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করিতে থাকে।

এদিকে আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হওয়ার পর তার সহযোগী কালিগঞ্জের নলতার কনটেন্ট ক্রিয়েটর আবুল কালাম বিন আকবর ও দক্ষিণ শ্রীপুরের ইউটিউবার শিমুলকে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে।
জানতে চাইলে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ জানান, ব্যক্তি অনিয়ম ও দূর্ণীতির দায় দল নেবে না। জিসানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আলমগীর হোসেন ওরফে সাহেব আলী বাদি হয়ে জিসান বাবলু, আব্দুল্লাহ আল মামুন ও তার তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে গত পহেলা নভেম্বর ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে আব্দুল্লাহ আল মামুনকে তার নিজ বাড়ি চণ্ডীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপপরিদর্শক সৈকত পাড়ৈ কে এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে কয়েকটি ডিভাইস জব্দ করা হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ০৪, ২০২৬)