প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
২০২৬ নভেম্বর ০৭ ১৮:১৬:৫৩
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আযোজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শিশু কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ আল মামুনের সভাপতিত্ব্ েঅনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাথেন ধামরাই উপজেলার সহকারী অফিসার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহিম শাহািরয়ার, ধামরাই থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম,ধামরাই উপহেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামসুুল ইসলাম, ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তুলা,মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল করিম প্রমূখ।
এসসয় উপজেলার সকল বিভাগের কর্মর্কতা বৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তাএস এম হাসান। আলোচনা সভা শেষে দুপুর বারটায় সাংস্কৃতিক অনুৃষ্ঠানে ধামরাইয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দোয়েল শিল্পী গোষ্ঠির শিল্পীরা দেশের গান পরিবেশন করেন।
(ডিসিপি/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)
