ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

২০২৬ নভেম্বর ০৭ ১৮:২৩:১৭
ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, এনামুল হক বাবুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একেএম আরিফুল হক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি একেএম আশিকুল হক মানিক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।

(এসআই/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)