ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা 

২০২৬ নভেম্বর ০৭ ১৮:৩৪:০৮
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাতের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা 

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নে রাওনাট বাজার এরাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছে এক শ্রমিক দল নেতা। দৃবৃত্তর্রা সুজনের একটি হাতের রগ কেটে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় থম থমেভাব বিরাজ করছে।

এলাকার একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যার দিকে সুজন বাড়ী থেকে রাওনাট বাজারে আসার সময় একদল দুবৃর্ত্ত পথিমধ্যে সুজনের গতিরোধ করে পাওনা টাকা চায় এ সময় উভরের মধ্যে কথাকাটাকাটির এক পয্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুজনকে এলাপাতারি কোপাতে থাকে। এসময় সুজনের ডাকচিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে দৃবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে সুজনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসাপাতালে র্ভতি করেন। ওখানে প্রাথমিক চিৎিসা শেষে সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

সুজনের পরিবারের দাবি, বাড়ি থেকে ফেরার পথে, মারুফ, রাব্বি, আরিফুল ও সাব্বিরসহ আরো অজ্ঞাত কয়েকজন সংঘবদ্ধ দৃবৃর্ত্তের দল তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এতে তাঁর হাত পায়ের রগ ও আঙ্গুল কেটে যায়।

ঘটনার বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির আহাম্মদ বলেন, থানায় এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসকেডি/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)