ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় ইয়াবাসহ যুবক আটক
২০২৬ নভেম্বর ০৭ ১৮:৪৪:২২
সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মনির মাতুব্বর (৪০) নামে এক যুবককে আটক করে পুলিশ। আজ শনিবার দুপুরে আটককৃত মনিরকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত মনির মাতুব্বর ওই ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া গ্রামের মোঃ সাদেক মাতুব্বরের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ মনির মাতুব্বরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সালথা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করছি।
(এএন/এসপি/নভেম্বর ০৭, ২০২৬)
