প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
২০২৬ নভেম্বর ০৯ ১৬:২২:৫২
রিপন মারমা, কাপ্তাই :পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের (১১ আর ই) উদ্যোগে আয়োজিত 'এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬' এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) জীবতলী আর্মি ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কেবল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতার বিকল্প নেই।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও বাস্তব ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।স্থানীয় সচেতন মহলের মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কল্যাণমুখী ও যুগোপযোগী উদ্যোগ পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।
(আরএম/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
